• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পিরোজপুর

লিচু চাষে বদলে যাচ্ছে পিরোজপুরের গ্রামীণ অর্থনীতি

জালিস মাহমুদ, পিরোজপুর প্রতিনিধি
  ১৫ জুন ২০২৬, ১২:০৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

পিরোজপুর জেলার অর্থনীতি একসময় প্রধানত ধান, পেয়ারা, সুপারি, নারকেল ও মাছ চাষের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তবে সাম্প্রতিক সময়ে কৃষি ব্যবস্থায় এসেছে পরিবর্তন। কৃষকদের আগ্রহ ও বাজারের চাহিদার কারণে এখন জেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে লিচু চাষের প্রসার ঘটছে। স্বল্প ব্যয়ে তুলনামূলক বেশি মুনাফা, সহজ পরিচর্যা এবং দ্রুত বিক্রির সুবিধার কারণে লিচু চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এতে কৃষকদের আয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও যুক্ত হচ্ছে নতুন গতিশীলতা ও সম্ভাবনা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জেলার বিভিন্ন এলাকায় এখন চোখে পড়ে সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলে থাকা লাল টুকটুকে লিচু। প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় মানুষ ও দর্শনার্থীরা। এক সময় বাড়ির আঙিনায় শখের বসে লাগানো লিচু গাছ আজ রূপ নিয়েছে লাভজনক বাণিজ্যিক বাগানে।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রাম এখন সবার কাছে পরিচিত ‘লিচু গ্রাম’ হিসেবে। এ গ্রামে মৌসুমজুড়ে বাগানগুলোতে চলছে লিচু সংগ্রহ, বাছাই ও বাজারজাতকরণের ব্যস্ততা। নারী-পুরুষ সহ শতাধিক পরিবার সরাসরি এই চাষের সঙ্গে জড়িত। ফলে লিচুকে ঘিরে গড়ে উঠেছে একটি মৌসুমি অর্থনৈতিক কর্মকাণ্ড।

প্রায় দুই যুগ ধরে তারাবুনিয়ায় লিচু চাষ হয়ে আসছে। বর্তমানে লিচু চাষ এ গ্রামের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ার কারণে গাছে আশানুরূপ ফলন হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত বেদানা, চায়না-৩ ও বোম্বাই জাতের লিচু আকারে বড়, সুস্বাদু এবং ফরমালিনমুক্ত হওয়ায় বাজারে এর চাহিদা ব্যাপক।

শুধু পিরোজপুর নয়, বাগেরহাট, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, কাউখালী, স্বরূপকাঠিসহ বিভিন্ন এলাকার পাইকাররা সরাসরি বাগানে এসে লিচু কিনে নিয়ে যাচ্ছেন।

লিচু চাষি হিমাংশু মিস্ত্রি জানান, তাঁর পাঁচ বিঘা জমির বাগানে এ বছর ভালো ফলন হয়েছে। প্রতি হাজার লিচু প্রায় সাড়ে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে। তিনি বলেন, “ফলন বেশি হওয়ায় দাম কিছুটা কম হলেও উৎপাদন ভালো হওয়ায় লাভের আশা করছি।”

আরেক চাষি হংসপ্রতি মিস্ত্রি বলেন, গত বছর নানা কারণে ক্ষতির মুখে পড়লেও এবার ফলন ভালো হওয়ায় সেই ক্ষতি কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে। একই আশাবাদ ব্যক্ত করেছেন চাষি শিবু চক্রবর্তীও। তবে তারা মনে করেন, কৃষি বিভাগের আরও নিবিড় সহযোগিতা এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা থাকলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব।

লিচু চাষ শুধু বাগান মালিকদের নয়, স্থানীয় শ্রমজীবী মানুষেরও আয়ের পথ তৈরি করেছে।

নারী শ্রমিক গীতা রানী জানান, বাগানে লিচু সংগ্রহ, বাছাই ও পাইকারদের কাছে সরবরাহের কাজে প্রতিদিন ১০ থেকে ১২ জন শ্রমিক কাজ করেন। এতে নারীদেরও মৌসুমি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

মাগুরার বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

পিরোজপুরে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ 

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লো কলেজছাত্র

দর্শনার্থী আরাফ মাহমুদ বলেন, আমি স্বরূপকাঠি থেকে এসেছি লিচুর বাগান দেখতে। এখানে সারিবদ্ধভাবে গাছগুলো রোপণ করা হয়েছে। থোকায় থোকায় লিচু গাছের পাতার মাঝখান থেকে উঁকি দিচ্ছে। দেখতে খুবই অসাধারণ এবং মনোরম। এখানে আসলে প্রকৃতিক সৌন্দর্যে মানুষের মন জুড়িয়ে যায়। আমি পরিবারের জন্য দুইশো লিচু কিনছি। লিচু গুলো খুবই বড় এবং লাল টুকটুকে। খেতেও খুব সুস্বাদু।

পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সৌমিত্র সরকার জানান, জেলায় এ বছর প্রায় ৪০১ মেট্রিক টন লিচু উৎপাদিত হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। নাজিরপুর ও নেছারাবাদ উপজেলায় সবচেয়ে বেশি লিচু চাষ হচ্ছে। কৃষকদের নিয়মিত প্রযুক্তিগত পরামর্শ ও পরিচর্যা বিষয়ে সহায়তা দেওয়া হচ্ছে।

কেএম

  • লিচু
  • ​পিরোজপুর
এ সম্পর্কিত আরও খবর
দিনাজপুরে লিচু আড়ত পরিদর্শনে পুলিশ সুপার
দিনাজপুরে লিচু আড়ত পরিদর্শনে পুলিশ সুপার
নেছারাবাদে গ্রামবাংলার দৃষ্টিনন্দন ভেলা বাইচ
নেছারাবাদে গ্রামবাংলার দৃষ্টিনন্দন ভেলা বাইচ
রহমতের পাশে দাঁড়ালেন মাসুদ সাঈদী এমপি
রহমতের পাশে দাঁড়ালেন মাসুদ সাঈদী এমপি
খালি পেটে লিচু খেলে কী হয়? যা জানালেন চিকিৎসক
খালি পেটে লিচু খেলে কী হয়? যা জানালেন চিকিৎসক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।